ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ ডিগ্রিতে, শীতে ব্যাহত জনজীবন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:১৬ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। হাড়কাঁপানো শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক কার্যক্রম। বিশেষ করে অসহায়, দিন আনা দিন খাওয়া মানুষের কষ্টই সবচেয়ে বেশি বেড়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গত কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে একটানা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে।

এর আগের দিন বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ জেলা জুড়ে বিরাজ করেছিল এবং এটি আগামী দু-একদিন আরও অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানানো হয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে।

ভোর থেকেই ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের কারণে জেলা জুড়ে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেও কাজের প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে অনেক খেটে খাওয়া মানুষকে। বিভিন্ন মোড়, চায়ের দোকান ও বাজার এলাকায় খড়কুটো, কাঠ ও পুরোনো টায়ার জ্বালিয়ে ঠাণ্ডা থেকে রক্ষার চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষরা।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ জেলা জুড়ে বিরাজ করছে যা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।

শীতের তীব্রতায় জেলার অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। কর্তৃপক্ষ ও সামাজিক সংগঠনগুলো শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর