ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু: নিরব হোসেনের দাফন সম্পন্ন


খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু: নিরব হোসেনের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:১৩ পিএম

বাউফল ( পটুয়াখালী)  সংবাদদাতা

পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে মো. নিরব হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যু বরণ করা ওই ব্যক্তি ছিলেন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা।

আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মো. নিরব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাউফল আসনের বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ও এলাকার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মো. নিরব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই দিন রাতে তারেক রহমানের নির্দেশে স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় যান। তারা মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের ইচ্ছার কথা জানান। মৃত মো. নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

তার ছেলে, জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ান বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাহিয়ান ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সরকারিভাবে থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। মো. নিরব হোসেনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর