ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

নওগাঁ প্রতিনিধি:

ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিনটিকে সবুজ বার্তায় উদযাপন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট। নববর্ষের শুরুতে পরিবেশবান্ধব কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণের আয়োজন করা হয়। বৃক্ষপ্রেমী ও সাংবাদিক মাহমুদুন্নবী বেলালের উদ্যোগে এবং ঐক্যজোটের আয়োজনে বুধবার দুপুরে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড় এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ফুলের গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম আর রকি, বিজয় টেলিভিশনের সাংবাদিক মোফাজ্জ্বল হোসেন, দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি পারভেজ আহমেদসহ জোটের অন্যান্য সদস্যরা।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম বলেন, “নববর্ষের প্রথম দিনটিকে স্মরণীয় করতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি ও শহীদ মিনারের শোভা বর্ধনের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল বলেন, “ইতোমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে লক্ষাধিক গাছ রোপণ করেছি। আজ নববর্ষের প্রথম দিনে নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরসহ বিভিন্ন স্থানে দুই শতাধিক বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষা এবং সবুজ নওগাঁ গড়তে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


এ সম্পর্কিত আরো খবর