ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র নিজ নাম ও বেনামে ১৮০ কোটি টাকার সম্পদ: বিপাকে সাবেক মন্ত্রী আনিসুল হক গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে কঠোর নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তান নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাব

বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৫ পিএম

মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর চালায় মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, “তারা আকস্মিকভাবে হামলা চালিয়েছে এবং ইট-পাটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”

হামলার সময় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। মসজিদে তখন কর্মকর্তা-কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, “হঠাৎ ভাঙচুর শুরু হয়। রাস্তার কয়েকশ বিক্ষোভকারী ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে। ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে যায়। ছুটি সত্ত্বেও আমরা কেউ বের হতে পারছি না।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর