ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাদির হত্যাকারীদের অবস্থান জানে না সরকার


  • আপলোড সময় : শনিবার ০৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৫৫ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের ফিরিয়ে আনতে। কিন্তু এখনো শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না, আসামিরা কোথায় অবস্থান করছে।’ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও জানান, ‘আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে তারা (আসামিরা) সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। যদি খুব সুনির্দিষ্ট কোনো জায়গা চিহ্নিত করা যেত, তাহলে নিশ্চিত করে বলা যেত তারা ভারতেই রয়েছে।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিচার নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় রয়েছে।

এদিন সকাল থেকেই মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সকাল ১১টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর