ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মাদ্রাসা দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহ’তে বই উৎসব ও ছবক অনুষ্ঠান


  • আপলোড সময় : রবিবার ০৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৫৫ পিএম

ভোলা প্রতিনিধি
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডে মাতাব্বর বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহ’তে শিক্ষার্থীদের বই উৎসব ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে আলোচনা সভায় মাদ্রাসার পরিচালক হাফেজ মো. অজিউল্লাহ ও প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয় এবং কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। শেষ পর্বে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ছবক প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজন দ্বীনি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর