রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৪নং ওয়ার্ডের রূপসী গ্রামে তোরাব আলী খন্দকার সড়ক থেকে প্রধান বাড়ি পর্যন্ত খন্দকার পরিবারের নিজস্ব জমির উপর নির্মিত রাস্তার কাজের উদ্বোধন করেছেন সিনিয়র অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার। গত ৩ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত এই উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, নিম্নবর্ণিত রাস্তার নামকরণ করা হবে “রেয়াত আলী খন্দকার সড়ক” এবং ভবিষ্যতে তাদের জমির উপর নির্মিত হবে এমন রাস্তার নাম হবে “আবদুল কারী খন্দকার সড়ক”।
খন্দকার পরিবারের জমির উপর রূপগঞ্জ পৌরসভার তিনটি রাস্তা ইতিমধ্যে নির্মিত হয়েছে। সেগুলো হলো—মাষ্টার তোরাব আলী খন্দকার সড়ক, বেগম জুহুরা খন্দকার সড়ক এবং বেগম রোকেয়া খন্দকার সড়ক। এ ছাড়া রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় খন্দকার পরিবারের ৫৬ শতাংশ জমিতে ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও রূপসী মডেল হাই স্কুল প্রতিষ্ঠার জন্যও খন্দকার পরিবারের জমি রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মনিরউদ্দিন ব্যাপারী কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ আল-আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাব বিএনপির সাবেক সহ সভাপতি মো: হালিম ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সহ সভাপতি তফসির আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাল খন্দকার, কাদির ভুঁইয়া, মো: হালিম মুন্সী, আমীর আলী, মোরশেদ মোল্লাসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই প্রকল্পের মাধ্যমে রূপসী এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনসাধারণের যাতায়াত সহজতর হবে বলে আশা করা হচ্ছে। খন্দকার পরিবারের এই উদ্যোগ ও পৌরসভার কার্যক্রমে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেন এলাকার মানুষ।
আকাশজমিন /
আরআর