ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


  • আপলোড সময় : রবিবার ০৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:১৮ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনকালীন সময়ে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

রোববার (৪ জানুয়ারি) রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন। কর্মশালায় অংশ নেওয়া পুলিশ সদস্যদের তিনি নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, নির্বাচনে মাঠে থাকা প্রত্যেক পুলিশ সদস্য জনগণের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবে। দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে পুলিশের করণীয় পালনের উপর গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং পরবর্তী সময়ে পুলিশদের করণীয় বিষয়ে নির্দেশনা দেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এ পর্যন্ত ২২টি ব্যাচে ১৮,১৫০ জন পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে মোট ২৮ ব্যাচে প্রায় ২৪,৩৪২ জন পুলিশ সদস্য প্রশিক্ষিত হবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর