ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিবগঞ্জে জুট মিলে তরুণী ধর্ষণের অভিযোগে মামলা


  • আপলোড সময় : রবিবার ০৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৬ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে একটি জুট মিলে কর্মরত এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুণী শনিবার দিনগত রাত ১২টার দিকে শিবগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে যোগ দেন। কাজের সুবাদে তিনি মালাহার গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুলের বাসায় ভাড়া থাকতেন।

সুত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর দিনগত রাতে বাসার মালিক ডিপুল ওরফে বিপুল (৩০) ও তার সহকারী অজ্ঞাত দুই ব্যক্তি ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। এরপর তারা ওই তরুণীর মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় তারা, যা মামলায় উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী ভয় পাওয়ায় প্রথমে কাউকে কিছু বলতে পারেননি এবং নিজের বাড়িতে চলে যান। পরে বাবাকে ঘটনা জানান। স্থানীয়দের পরামর্শে শনিবার রাতে শিবগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন তিনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এই ধর্ষণ মামলা স্থানীয় এলাকাসহ সারাদেশে সমাজে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনা সমাজের জন্য অপমানজনক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য বলে মনে করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং ভুক্তভোগীকে সকল প্রকার সহযোগিতা দেয়া হবে।

ধর্ষণের ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। শ্রমিকেরা যেন নিরাপদ পরিবেশে কাজ করতে পারে, সেদিকে সবাইকে মনোযোগী হতে হবে।

শিবগঞ্জের সামাজিক সংগঠন ও অধিকারকর্মীরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে দ্রুত বিচার দাবি জানিয়েছেন। তারা বলছেন, এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর