ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

গোয়ালন্দে সারের ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ০৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪০ পিএম


গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছু উদ্দিন মন্ডলের ছেলে মাসুদ মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  মানববন্ধনে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টাকার বিনিময়ে বিএডিসির ডিলারশিপ হাতিয়ে নেয়া অতিরিক্ত দামে সার বিক্রি এবং অন্যের জমি দখল করে বাজারে দোকান নির্মাণের অভিযোগ করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে 'গোয়ালন্দ উপজেলা কৃষকবৃন্দ'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সার কেলেংকারি, অবৈধ ডিলারশিপ বাতিল, দুর্নীতি বন্ধ, কৃষক রক্ষা ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে কৃষকরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন উজানচর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু, কৃষক কালাচাঁদ বেপারি প্রমূখ। 

বক্তারা বলেন, মাসুদ মন্ডলের বিরুদ্ধে ইতিপূর্বে উর্ধ্বতন পর্যায়ে বিভিন্ন অভিযোগ দেয়ার পরও সে কিভাবে সারের ডিলারশিপ পায়, তা আমরা জানতে চাই। সেইসাথে মাসুদ মন্ডল সহ আওয়ামী লীগ আমলে দেয়া সকল ডিলারশীপ বাতিল চাই।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, এর আগে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা কৃষি অফিস তদন্ত করে মাসুদ মন্ডলের বিরুদ্ধে অনিয়মের কোনো প্রমাণ পায়নি। সে জন্য তার ডিলারশিপ বহাল রয়েছে। এছাড়া তিনদিন আগে আমি নতুন করে একটি অভিযোগ পেয়েছি। সেটা ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত মাসুদ মন্ডল দাবি করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বাড়তি দামে সার বিক্রি করেন না। কারো জায়গাও দখল করেন নি। নিয়ম মেনে ২০১৮ সালে বিএডিসির ডিলারশীপের জন্য আবেদন করি। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তার অনুমোদন লাভ করি। কিন্তু কতিপয় লোকের মিথ্যা অভিযোগের কারণে তার নামে সারের বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। আমি সম্পূর্ণ নিয়ম মেনে ব্যবসা করছি। প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি। 
আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর