ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ০৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:২৯ পিএম

অনলাইন রিপোর্টার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামির নাম মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯)। রবিবার (৪ জানুয়ারি) জোবায়ের হোসেন পাপ্পুকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যান। এ সময় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়।

পরবর্তীতে অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাত আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোর করে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।

নাঈম কিবরিয়াকে রাত ১০:৪৫ মিনিটে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ভাটরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

রাকিব হাসান আরও জানান, মামলার ছায়া তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার জোবায়ের হোসেন পাপ্পুকে বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত জোবায়ের হোসেন পাপ্পুকে ভাটরা থানায় হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর