ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট


  • আপলোড সময় : সোমবার ০৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৪৫ পিএম

অনলাইন রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে ভোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং চার লাখ টাকা নগদ লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টায় দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলেন। সোমবার সকাল ১০টায় দোকান খোলার সময় দেখেন, দোকানের কেচি গেটের তালা এবং সাঁটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখেন দোকান ভাঙচুর করা হয়েছে এবং চোর চক্রের সদস্যরা সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা লুট করে নিয়ে গেছে।

তিনি বলেন, তার ৫০ ভরি নিজস্ব স্বর্ণ ও ২০ ভরি বন্ধকির স্বর্ণ চুরি হয়েছে। এছাড়া স্বর্ণ কেনার রশিদ এবং ৬০০ ভরি রুপা চুরি হয়েছে। দোকানের মালিকের হিসাব অনুযায়ী, ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।

চুরির বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি টিম কাজ শুরু করেছে এবং তদন্ত চলছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৩টা ২১ মিনিটে একদল চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা গ্লাস ভেঙে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা বের করে নিয়ে যায়। ফুটেজে দেখা গেছে, চোরেরা বেশ কিছুক্ষণ দোকানে অপেক্ষা করছিল এবং পরে একটি পিকআপে সিন্দুকসহ লুট করা মালপত্র নিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান, চোরদের পরিকল্পনা আগে থেকে ছিল। তারা দোকানের নিরাপত্তা ব্যবস্থা, তালা এবং সিসিটিভি পরীক্ষা করে চুরি করেছে বলে মনে করা হচ্ছে। চুরি সংক্রান্ত বিষয়ে পুলিশ মামলার প্রক্রিয়া শুরু করেছে এবং আসামীদের শনাক্তের চেষ্টা চলছে।

মালিক মাসুদ রানা পুলিশের সহায়তায় আশা করছেন চোরদের দ্রুত গ্রেফতার করা হবে এবং চুরি করা স্বর্ণ ও রুপা উদ্ধার করা সম্ভব হবে।

এই ঘটনা মোহাম্মদপুর এলাকায় মানুষকে আতঙ্কিত করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতে এমন ঘটনা বাড়তে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর