ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

গোয়ালন্দে স্বপ্ন কুঁড়ির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ


  • আপলোড সময় : সোমবার ০৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৫২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে তীব্র শীতের মধ্যে অসহায় বৃদ্ধ ও দরিদ্র পরিবারের জন্য স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠন গভীর রাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। গত ৪ জানুয়ারি রবিবার রাতে গোয়ালন্দ পৌরসভা এবং উজানচর ইউনিয়নের ২৭টি দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, সয়াবিন তেলসহ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরে ঘরে পৌঁছে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেয়, যা অনেকের জন্য বড় সহায়তা হিসেবে গ্রহণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আবু সাইদ মন্ডল ও অন্যান্য সদস্য ফাহিম হাসান হিমেল, নাহিদুল ইসলাম, আকিব সরদার, আজম, পিয়াল, মাহিম, রিফাত সরদার, সাগর, সাহস ও মোতাহার এ সময় উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী হাতে পেয়ে একাধিক অসহায় ব্যক্তি আবেগাপ্লুত হয়ে বলেন, "ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না বাবা, সকালে কী খাব তা জানতাম না। এই সাহায্য পেয়ে অনেক উপকার হলো।"

স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠন এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে পরিচালনা করে আসছে, যা এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের জন্য জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখছে।

আকাশজমিন / আরআর           


এ সম্পর্কিত আরো খবর