ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুষ্টিয়ায় মালিকবিহীন অ্যালকোহল ও নকল বিড়ি উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:০১ পিএম

কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি ৪৭ ব্যাটালিয়ন সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ১ হাজার ১০৪ বোতল সিনা অ্যালকোহল এবং ১ হাজার ২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৫ লাখ ৭ হাজার ৬০০ টাকা বলে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা অ্যালকোহল ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন স্টোরে রাখা হয়েছে। এছাড়া অবৈধ নকল বিড়ি কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কুষ্টিয়া এলাকায় নিয়মিতভাবে অবৈধ মদ ও নকল সিগারেট বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিজিবি। এ ধরনের অভিযান স্থানীয় জনগণ এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর জন্য অপরিহার্য বলে অভিহিত করা হয়।

বিজিবি কর্মকর্তা আরও জানিয়েছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও কুষ্টিয়া ও পার্শ্ববর্তী এলাকায় অনৈতিকভাবে অ্যালকোহল ও নকল বিড়ি বিক্রি ও পরিবহণ রোধে কার্যক্রম অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর