ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : আসিফ নজরুল


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৩৪ পিএম

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত থেকে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ কথাটি জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভালোভাবে বুঝবে এবং বাংলাদেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সহায়তা করবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠকে এই বক্তব্য দেন আসিফ নজরুল। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের অন্যান্য পরিচালক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদা হলো সর্বোচ্চ। এই বিষয়ে আমরা কোন আপোষ করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। তবে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতে খেলতে যাবো না। আমাদের আরেকটি আয়োজক দেশ শ্রীলংকায় খেলার ইচ্ছাও রয়েছে।”

তিনি আরও বলেন, “ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় আছি। আমাদের যুক্তিগুলো আইসিসি নিরপেক্ষভাবে বিবেচনা করবে বলে বিশ্বাস করি। আমরা যেটা অর্জন করেছি সেটার সুবাদে আমাদের বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত হবে।”

বর্তমান সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ হলেও দেশের নিরাপত্তা ও ক্রীড়া নীতি প্রাধান্য পাচ্ছে। আইসিসি ও অন্যান্য ক্রিকেটিং কর্তৃপক্ষের প্রতি বাংলাদেশ আশা রাখছে, তারা এই অবস্থান বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর