ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার: মীর শাহে আলম দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ ট্রাম্পের হুমকির মুখে সেনা কমান্ডারদের বড় নির্দেশ মোজতবা খামেনির তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে দোয়া


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি)  বিকেলে উপজেলার গোলাকান্দাইলস্থ  কাচারী বাড়িতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য শরিফ আহম্মেদ টুটুল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,  নাসির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। 

সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিলেও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে থাকবেন আজীবন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ আবারো বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের পরিবেশ ফিরে আসছে। সকল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। 

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশের সকল কবরবাসীর জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানানো হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর