ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভার ও গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অন্তত ৮০ কারখানায় ছুটি তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক: ডিএমপি ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার: মীর শাহে আলম দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ ট্রাম্পের হুমকির মুখে সেনা কমান্ডারদের বড় নির্দেশ মোজতবা খামেনির তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ

ভাঙ্গায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৫০ পিএম

 ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গায় এক নববিবাহিত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। নিহত ইতালি প্রবাসী আকাশ মাতুব্বরের স্ত্রী আছিয়া বেগম (২০)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া বেগম ওই গ্রামের আশরাফুল খাঁর কন্যা এবং ইতালি প্রবাসী আকাশ মাতুব্বরের স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল প্রায় তিন মাস আগে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালে আছিয়াকে বাড়িতে রেখে তার মা ঝর্না বেগম ছোট ছেলেকে সঙ্গে নিয়ে স্কুলে যান। দুপুরে বাড়িতে ফিরে তিনি ঘরের দরজা ও জানালা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে টিনের ফাঁক দিয়ে ঘরের ভেতর তাকালে আছিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হোফাজতে নিয়ে আসেন।

ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 


এ সম্পর্কিত আরো খবর