ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সিংগাইরে এক রাতে পাঁচ বাড়িতে চুরি, এলাকায় চোর আতঙ্ক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৪৯ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চোরের আতঙ্ক বিরাজ করছে। জানাগেছে, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর পশ্চিম পাড়ার আওলাদ হোসেনের একটি ভ্যান গাড়ি চুরি হয়। একই রাতে প্রতিবেশী মো. মহিনুরের বাড়িতে সিঁধ কেটে ঢুকে টাকা ও মোবাইল ফোন এবং ওহাব মোল্লার ঘর থেকে মোবাইল ফোন চুরি হয়। আরজ আলী বেপারীর বাড়িতে সিঁধ কেটে চুরির চেষ্টা করা হলেও সফল হয়নি চোরেরা।

পাশাপাশি পার্শ্ববর্তী সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র তাজেল মোল্লার গোয়াল ঘরের তালা কেটে তিনটি গরু চুরি হয়। এলাকাবাসী দ্রুত টের পেয়ে চোরদের ধাওয়া করে দুইটি গরু উদ্ধার করে, আরেকটি গরু নিয়ে চোরেরা পিকআপ যোগে পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, রাতে পুলিশি টহল জোরদার করা হচ্ছে এবং চোরদের ধরতে সার্বিক অভিযান চলবে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর