ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

অধিক মূল্যে গ্যাস বিক্রি

সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে অর্থদণ্ড


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৫ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি 

সিংগাইর উপজেলায় সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি ও কৃষি জমির মাটি কাটার অভিযোগে তিনজনকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে সিংগাইর থানা পুলিশের সহযোগিতায় সিংগাইর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্যাস বিক্রেতা আমিন উদ্দিনকে ৫০ হাজার টাকা, সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এছাড়া, বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় অনুমোদন ছাড়াই কৃষি জমির উর্বর মাটির স্তর (টপসয়েল) কাটার দায়ে আরশেদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কারো অবৈধ কাজ বরদাস্ত করা হবে না।


এ সম্পর্কিত আরো খবর