ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার: মীর শাহে আলম দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ ট্রাম্পের হুমকির মুখে সেনা কমান্ডারদের বড় নির্দেশ মোজতবা খামেনির তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে ছুরি ঠেকিয়ে ছিনতাই, আটক ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের অদূরে কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে মোহনগঞ্জের দিকে রওনা হওয়ার পরেই ওই দুই যুবক ঞ বগিতে থাকা যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নেন।

যাত্রীদের চিৎকারে রেলওয়ে পুলিশ সহায়তায় তাদের আটক করে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মোঃ মেহেদী হাসান তানভীর (১৮)।

রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্র জানায়, ছিনতাইয়ের সময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, ৪ হাজার ১০০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। ছিনতাইয়ের শিকার যাত্রীদের বাড়ি বারহাট্টা, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় বলে জানা গেছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, আটককৃতদের ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া, রেলওয়ে পুলিশের সতর্কতা ও তৎপরতায় এ ধরনের অপরাধ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এ সম্পর্কিত আরো খবর