ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ ট্রাম্পের হুমকির মুখে সেনা কমান্ডারদের বড় নির্দেশ মোজতবা খামেনির তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা খুলনায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক

বোরহানউদ্দিনে ৯৫০ ইয়াবাসহ ডিলার আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:২৫ পিএম

ভোলা প্রতিনিধি: 

ভোলার বোরহানউদ্দিনে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওমর আলী (২৭)। তিনি চরফ্যাশন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত মোঃ শাহজাহানের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পেছনের একটি কেবিনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) জানান, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ওমর আলীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) যোগদানের পর থেকেই বোরহানউদ্দিন থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এলাকাবাসী ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।


এ সম্পর্কিত আরো খবর