ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ভাঙ্গায় লাইসেন্সবিহীন অবৈধ ২ ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৩২ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি ইটভাটা মালিককে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মালিগ্রাম ও আজিমনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী উপজেলার মালিগ্রাম এলাকায় অবস্থিত মেসার্স এমএএম ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা ও আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী এলাকায় অবস্থিত সুফিয়া কে ব্রিক ফিল্ডকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া, হালনাগাদ কাগজপত্র না থাকায় উক্ত ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর