ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গফরগাঁওয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিল


  • আপলোড সময় : শনিবার ১০ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:১১ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে জনসমুদ্রে রূপ নেয়। গফরগাঁও পৌর এলাকার ইমামবাড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত এই মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা। প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনয়নপ্রাপ্ত ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু।

আক্তারুজ্জামান বাচ্চু তার বক্তব্যে বলেন, “আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমি গফরগাঁও পৌর এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল ও ন্যায়ের পক্ষে ভোট দিতে চায়।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ শেখসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক আজহারুল হক ও ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আঃ আজিজ সাদেক। মাগরিববাদ দোয়া পরিচালনা করেন মুফতি আসাদুল্লাহ।

বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এই দোয়া মাহফিল রাজনৈতিক এক মনোজ্ঞ সমাবেশে পরিণত হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ একত্রিত হয়ে তার শান্তির জন্য দোয়া করেন এবং বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হন।


এ সম্পর্কিত আরো খবর