ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

বেলকুচিতে সেতুর অভাবে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ


  • আপলোড সময় : শনিবার ১০ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৩ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আগুরিয়া এলাকায় যমুনা-সংযুক্ত আগুরিয়া নদীর ওপর দীর্ঘ ৬০ বছর ধরে স্থায়ী সেতুর অভাবে ২০ গ্রামের প্রায় ২২ থেকে ২৩ হাজার মানুষ জীবনের নানা কষ্ট সহ্য করছে। বৃষ্টি মৌসুমে নৌকা, আর শুষ্ক মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে তারা।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সেতুর প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হলে আর কোনো খবর পাওয়া যায় না। এ কারণে কৃষকদের পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে, শিক্ষার্থীরা স্কুলে যেতে ভোগান্তিতে পড়ছে এবং অসুস্থ রোগীরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছে না।

৬০ বছর বয়সী আব্দুস সামাদ ও কৃষক সোনাউল্লাহসহ অনেকেই এই দুর্ভোগের শিকার। স্থানীয় মাঝি হযরত আলী প্রতিবছর প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করে বাঁশের সাঁকো তৈরি করেন। গ্রামবাসীরা তাকে পারাপারের বিনিময়ে ধান প্রদান করেন।

রাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য হাবিব খাঁন জানান, বহুবার আবেদন করেও সেতু নির্মাণ হয়নি। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান এবং জেলা নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান জানান, সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী গ্রামবাসীরা দ্রুত স্থায়ী সেতুর দাবি জানিয়ে সমস্যার অবিলম্বে সমাধান চান।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর