ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বগুড়া-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


  • আপলোড সময় : রবিবার ১১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪৮ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আজ ১১ জানুয়ারি কমিশন স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম তালু, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ এবং নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এর আগে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান বিভিন্ন ত্রুটির অভিযোগে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। বৈধ ঘোষণার ফলে তিন প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্থানীয় রাজনৈতিক মহল এবং নির্বাচনী পর্যবেক্ষকরা যথাযথ বলে মূল্যায়ন করছেন। তারা মনে করছেন, এটি নির্বাচনী পরিবেশে স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতার প্রতিফলন।

উল্লেখ্য, বগুড়া-২ আসনটি শিবগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করে এবং এই আসনে প্রতিবারই রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হয়ে থাকে। নির্বাচন সামনে রেখে সকল প্রার্থী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তাদের কর্মী সংগঠনকে মজবুত করার চেষ্টা করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো ভবিষ্যতে ভোট গ্রহণের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর