ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সরবরাহ চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে: অর্থ উপদেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:১৬ পিএম

দেশজুড়ে এলপি গ্যাসসহ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও এ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি—উভয় খাতকে সমন্বিতভাবে বিবেচনায় রেখে একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ভেনেজুয়েলা ও ইরানজুড়ে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কার বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি খাতে বৈশ্বিক পরিস্থিতি সব সময়ই একটি বড় ফ্যাক্টর। তিনি বলেন, ভেনেজুয়েলা জ্বালানির ক্ষেত্রে একটি স্বাধীন অবস্থানে রয়েছে। সেখানে হঠাৎ করে যে পরিবর্তন এসেছে, সেটি যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করছে, সেটিও গুরুত্বপূর্ণ।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি খাতে সরকার দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করেছে। সম্প্রতি এ বিষয়ে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, যেখানে তিনি নিজেও উপস্থিত ছিলেন। তাঁর ভাষায়, জ্বালানি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে দেশের স্থানীয় উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, জ্বালানির দুটি দিক রয়েছে—পাওয়ার এবং এনার্জি। এই দুই দিক বিবেচনায় নিয়ে একটি কমপ্রিহেনসিভ পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের নিজস্ব অফশোর ড্রিলিং কার্যক্রম, কয়লার ব্যবহার কীভাবে আরও কার্যকর করা যায়, সেই বিষয়গুলো। মধ্যপাড়া কয়লা খনির কয়লা হার্ড রক হওয়ায় সেটির সর্বোত্তম ব্যবহারের দিকেও নজর দেওয়া হয়েছে।

এদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের উপদেষ্টাদের তুলনায় ব্যুরোক্রেসি বেশি শক্তিশালী এবং তারাই সব সিদ্ধান্ত নেয়—এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আপনারা কি দেখছেন না যে কিছু হচ্ছে? যারা দেখেন, তারা আবার অনেক সময় সাহস করে বলতে পারেন না। আমাদের দেশে এ ধরনের আলোচনা সব সময়ই ওঠানামা করে।

তিনি বলেন, এমন নয় যে সব কিছু সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং ১০০ এর মধ্যে ১০০ নম্বর পাওয়া গেছে। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সরকারের প্রত্যাশা ছিল আরও ভালোভাবে কাজ করা সম্ভব হবে, কিন্তু নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে রয়েছে সমন্বয়, সহযোগিতা, দক্ষ জনবল এবং নিষ্ঠার বিষয়গুলো।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব উপাদান ছাড়া শুধু পরিকল্পনা করলেই বা ইচ্ছা করলেই সব কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। বাস্তবতার নিরিখেই সরকারকে এগোতে হচ্ছে।

বৈঠক শেষে জানানো হয়, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সয়াবিন তেল ও সারের ক্রয় প্রস্তাব, বরিশালের প্রত্যন্ত অঞ্চলে একটি সেতু নির্মাণ প্রকল্প এবং বিদেশে পাঠানোর জন্য ৬০ হাজার চালক নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর