ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

বিএসটিআইয়ের অভিযান

শ্রীপুরে লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, জরিমানা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:২০ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মশার কয়েল ও সংশ্লিষ্ট প্যাকেট জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ) শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে মশার কয়েল উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে ‘এইচটি কর্পোরেশন’ নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, অভিযানের সময় দেখা যায়—প্রতিষ্ঠানটি কোনো ধরনের সিএম লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে বাজারজাতকরণ করছে, যা বিএসটিআই আইন-২০১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানার পাশাপাশি জনস্বার্থ বিবেচনায় প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অবৈধ পণ্য ও প্যাকেজিং সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৪৫২ কার্টুন মশার কয়েল, ৪ কার্টুন মোড়কবিহীন কয়েল এবং ২০৫৪ পিস মশার কয়েলের খালি কার্টুন।

একই দিনে পরিচালিত অভিযানে শ্রীপুর এলাকার আরেকটি প্রতিষ্ঠান ‘কসমো কনজিউমার প্রোডাক্টস লিমিটেড’ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআই সিএম লাইসেন্স হালনাগাদ রয়েছে এবং তারা যথাযথ নিয়ম মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। 


মোবাইল কোর্টটি পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রভাকর রায়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই গাজীপুরের ফিল্ড অফিসার (সিএম) জনাব রিয়াজ হোসেন মোল্লা এবং প্রকৌশলী হাসিবুল হাসান।

এছাড়া অভিযানে কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মেট্রোলজি বিভাগের ইন্সপেক্টর প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী এবং প্রকৌশলী চিন্ময় মন্ডল শিশির।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল, নিম্নমানের ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর