ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

তালা বাস–মোটরসাইকেল সংঘর্ষে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৩৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রানা সরদার (৩৫) নামে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে তালা তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রানা সরদার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রানা সরদার জাতপুর থেকে মোটরসাইকেল যোগে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘লিটন ট্রাভেলস’ নামক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রানা সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তার পরিবারে শোক ও আহাজারি চলছে। তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব নিহতের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর