ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

দাবি মানা না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:০৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। একের পর এক বিস্ফোরক মন্তব্য করে সমালোচনার মুখে পড়া এই পরিচালকের বিরুদ্ধে সব ধরনের খেলা বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ক্রিকেটাররা খেলাধুলার বিপক্ষে নন, তবে সম্মান ও ন্যায্যতার প্রশ্নে তারা আর কোনো আপস করবেন না।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন বলেন, “আমরা অসহায় হয়ে এই অবস্থানে এসেছি। আমরা আগেও বলেছি, এখনও একই জায়গায় আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সব কিছুর একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করা হয়েছে। এটার মাধ্যমে শুধু একজন নয়, পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রত্যেকটা সেক্টরকে উনি (এম নাজমুল ইসলাম) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবি মানার পর।”

সংবাদ সম্মেলনে উপস্থিত উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, “সবাই খেলার জন্য প্রস্তুত। কেউ খেলতে না চাওয়ার পক্ষে নয়। কিন্তু দাবি পূরণ না হলে মাঠে নামা সম্ভব নয়।” তিনি জানান, এখনো পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কোনো আলোচনা হয়নি।

পরে আবার বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ মিঠুন বলেন, “সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সীমা ছাড়িয়ে গেলে প্রতিবাদ করতেই হয়। এটা শুধু আমার ব্যক্তিগত বিষয় না, পুরো ক্রিকেট ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে।”

কোয়াব সভাপতি বলেন, “আইসিসি ট্রফি জেতা থেকে শুরু করে বিশ্বকাপে খেলা—সব কিছুই উনি অস্বীকার করেছেন। উনার কাছে বিশ্বকাপে খেলার কোনো মূল্য নেই। উনার কথাবার্তায় ক্রিকেটের প্রতি কোনো শ্রদ্ধা আমরা দেখিনি। তাই আমরা এখনও আমাদের অবস্থানে অনড় আছি।”

মিঠুন আরও জানান, “ওনারা আমাদের সঙ্গে খেলার বিষয়ে যোগাযোগ করছেন। আমরা খেলতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আগের মতো সময় নিয়ে বিষয়টা ঝুলিয়ে রাখার সুযোগ আর নেই। আজও তারা সেটাই চাচ্ছেন। কিন্তু আমাদের অবস্থান হঠাৎ করে নেওয়া হয়নি। দীর্ঘদিন পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্তে এসেছি।”

এদিকে ক্রিকেটারদের এই অবস্থানের কারণে দেশের ঘরোয়া ক্রিকেটসহ আসন্ন ম্যাচগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোয়াব নেতারা।

আকাশজমিন / আরআর   


এ সম্পর্কিত আরো খবর