কুড়িগ্রাম প্রতিনিধি / : 113
কুড়িগ্রাম প্রতিনিধি:
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত আটটার দিকে শহিদা বেগমের কান্নার শব্দ শুনে প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তাঁরা বাড়ির পাশে টিউবওয়েলের কাছাকাছি গলাকাটা অবস্থায় শহিদার মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই সময় তার দুই বছর বয়সী ছোট ছেলে ঘুমিয়ে ছিল।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজিজুল ইসলাম ছোট এক চা দোকানি, পাশের গ্রামে কারারচর বাজারে ব্যবসা করেন। ঘটনার রাতে তিনি বড় মেয়ে নিয়ে দোকানে ছিলেন, তখন শহিদা ও তার ছোট ছেলে বাড়িতে ছিল।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশজমিন / আরআর