ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

শর্ত সাপেক্ষে খেলায় ফিরতে রাজি

ক্রিকেটের স্বার্থে অবস্থান বদলালেন ক্রিকেটাররা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৫৯ পিএম

সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটি জানিয়েছে, শর্ত পূরণ সাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকেই তারা মাঠে ফিরতে প্রস্তুত। এর ফলে বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার অবসান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সংকট নিয়ে ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিক আলোচনা হয়েছে। আলোচনার পর তারা উপলব্ধি করেছেন, চলমান বয়কটের কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেট কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিচ্ছে। একই সঙ্গে পুরুষ জাতীয় দলের সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া অনূর্ধ্ব-১৯ জাতীয় দলও এখন বিশ্বকাপে অংশগ্রহণ করছে। এই পরিস্থিতিতে সব ধরনের ক্রিকেট বন্ধ থাকলে এসব দলের প্রস্তুতি ও পারফরম্যান্স মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিপিএল বাংলাদেশের ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। বিপিএলের মাধ্যমে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান প্রতিভারা নিজেদের তুলে ধরার সুযোগ পান। এই টুর্নামেন্ট স্থগিত থাকলে আর্থিক ক্ষতির পাশাপাশি ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এসব বিষয় বিবেচনা করেই ক্রিকেটাররা আগের কঠোর অবস্থান পুনর্বিবেচনা করেছেন।

কোয়াব জানিয়েছে, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়াকেও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সংগঠনটি। পরিচালক পদ সংক্রান্ত বিষয়ে বিসিবি যে প্রক্রিয়াগত সময় চেয়েছে, সে সময় দেওয়ার ব্যাপারেও ক্রিকেটাররা সম্মত হয়েছেন।

তবে কোয়াব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রক্রিয়াটি যেন চলমান থাকে এবং বিষয়টি ঝুলে না থাকে—এটাই তাদের প্রত্যাশা। পাশাপাশি, ক্রিকেটারদের দাবি, এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন, সেক্ষেত্রে তাকে প্রকাশ্যেই ক্ষমা চাইতে হবে।

কোয়াবের বক্তব্য অনুযায়ী, বিসিবিকে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন—পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া অব্যাহত থাকলে শুক্রবার থেকেই ক্রিকেটাররা মাঠে ফিরতে প্রস্তুত।

এদিকে ক্রিকেটারদের এই অবস্থান পরিবর্তনের খবরে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও দর্শকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। দীর্ঘ অচলাবস্থার পর ক্রিকেট আবার মাঠে গড়ালে বিপিএলসহ অন্যান্য প্রতিযোগিতা স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করা হচ্ছে। এখন সবার দৃষ্টি বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর