ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ময়মনসিংহ-১১ নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগ


  • আপলোড সময় : সোমবার ২৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:২৬ পিএম

ময়মনসিংহের শিল্পাঞ্চলখ্যাত ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর সমর্থকদের সঙ্গে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, বিকেলে কাচিনা ইউনিয়নে নির্বাচনি প্রচারণার সময় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের এবং ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর সমর্থকদের মধ্যে বাকবিতাণ্ডা শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থকরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাচ্চুর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং অন্তত পাঁচজন আহত করে।

এর জবাবে বাচ্চুর সমর্থকরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মুহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত কার্যালয় এবং তার সমর্থক পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিলের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষ চলে রাত পৌনে ৯টা পর্যন্ত থেমে থেমে।

দুই পক্ষের এই সংঘর্ষে জেলা যুবদলের নেতা মিল্টনসহ ধানের শীষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন রাত সাড়ে ৮টার দিকে ঢাকা পোস্টকে বলেন, “নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা থেমে থেমে চলছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং একাধিক স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।” দুই পক্ষের প্রধান দুই প্রার্থীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর