ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনী প্রস্তুত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৪২ পিএম

ভোলা প্রতিনিধি:

আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং অপারেশনাল কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে মাঠপর্যায়ে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।

নৌবাহিনীর এই প্রস্তুতির অংশ হিসেবে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা ভবন এবং মডেল মসজিদে অবস্থানরত নৌ-কর্মকর্তাদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

রিয়ার এডমিরাল জাকির হোসেন তার বক্তব্যে বলেন, "আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবো এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কাজ করবো। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল অগ্রাধিকার।"

তিনি আরও বলেন, "নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল নৌসদস্যকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব।"

বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা টহল চালাচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচনকালে সম্ভাব্য সকল ঝুঁকি থেকে রক্ষা পেতে কাজ করছে নৌবাহিনী।

নির্বাচনের দিন নিরাপত্তার পাশাপাশি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের নিরাপদ পরিবহন নিশ্চিত করাও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নদী ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করবে এবং মাদক ও সন্ত্রাসী কার্যক্রম দমনেও বিশেষ নজর রাখবে।

আসন্ন নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রিয়ার এডমিরাল জাকির হোসেন বলেন, "জনগণের ভোটাধিকার সুষ্ঠু ও নিরাপদভাবে প্রয়োগ নিশ্চিত করতে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে।"

দেশের সার্বিক নিরাপত্তায় নৌবাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপুর্ন এবং তারা সর্বদা দেশের সুরক্ষা ও জনসাধারণের কল্যাণে নিয়োজিত রয়েছে। আসন্ন নির্বাচনে নৌবাহিনী সম্পূর্ণ পেশাদারিত্ব ও সততা প্রদর্শন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর