ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

২০ বছর পর রংপুরে তারেক রহমানের জনসভা


  • আপলোড সময় : শুক্রবার ৩০ জানুয়ারী, ২০২৬ সময় : ১১:৪৩ এএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে রংপুরের নেতাকর্মীরা উজ্জীবিত। রংপুর জেলায় বৃহৎ জনসভা আয়োজনের জন্য দলটি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের আগমনে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সমীকরণও পাল্টে যেতে পারে।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডনসহ নেতারা জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা নেতাকর্মীদের নির্দেশনা দেন জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য।

ঢাকা থেকে আসা ‘রাজ সাউন্ড’-এর অপারেটর মেহেদী হাসান জানান, মঞ্চ, মাঠ ও মাঠের বাইরে দুইশো মাইক টাঙানোর প্রস্তুতি চলছে। এছাড়া অতিরিক্ত আরও ২০টি মাইক প্রস্তুত থাকবে।

রংপুর মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আজিজুল ইসলাম বলেন, “প্রিয় নেতার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত ঘনিয়ে আসছে।”

বিএনপি নেতাকর্মীরা জানান, রংপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা করছেন, বিএনপি সরকার গঠন করলে রংপুরকে বৈষম্যমুক্ত ও উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা হবে। জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নসহ বিভিন্ন দাবির বিষয় উঠে আসবে।

জনসভায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনসভাস্থল, বিভিন্ন সড়ক ও নগরীর প্রবেশ মুখে পোষাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

জিয়া সংসদের কেন্দ্রীয় নেতা রাজিব চৌধুরী বলেন, “বিএনপি চেয়ারম্যানের আগমনে নেতাকর্মীরা উজ্জীবিত। রংপুর বিভাগের ৮ জেলা থেকে সাধারণ মানুষও জনসভায় অংশ নেবেন।” সাবেক এমপি সাহিদার রহমান জোসনা বলেন, “তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হলে এসব সংস্কার বাস্তবায়ন করবেন এবং নারীর অধিকার রক্ষা ও উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন।”

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন জানান, তারেক রহমানের জনসভা রংপুরে ভোটের সমীকরণ পরিবর্তন করবে। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, “রংপুরে তিস্তা মহাপরিকল্পনা সহ নানা সমস্যা নিয়ে চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। জনসভায় তিনি আমাদের সমস্যার সমাধান ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরবেন।”

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, জনসভায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠে কাজ করছে। আশা করা যায়, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, নির্বাচনি সফরে শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন। রাতেই রংপুর থেকে বগুড়ায় চলে যাবেন। পরদিন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর