ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

এবারে গ্র্যামি পুরস্কার উঠল যাদের হাতে


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:১৬ পিএম

বিনোদন ডেস্ক

প্রতি বছরের মতো এবারও সঙ্গীত জগতের সেরা শিল্পীদের সম্মান জানাতে বসেছিল গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। বিশ্বের নানা প্রান্তের তারকা শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক বর্ণিল উৎসবে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক ট্রেভর নোয়া।

২০২৬ সালের গ্র্যামি পুরস্কারে বড় জয়ীদের তালিকায় ছিলেন র‍্যাপার কেন্ড্রিক লামার, ল্যাটিন সুপারস্টার ব্যাড বানি এবং পপ আইকন লেডি গাগা। বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের সৃষ্টিকর্ম সমালোচক ও শ্রোতাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে লাইভ পারফর্ম্যান্স ছিল দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ। লেডি গাগা, সাবরিনা কার্পেন্টার, ব্রুনো মার্স, পোস্ট ম্যালোন এবং লরিন হিল তাঁদের পারফরম্যান্সে মুগ্ধ করেছেন উপস্থিত শ্রোতাদের। সঙ্গীত, আলো ও মঞ্চসজ্জার সমন্বয়ে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।

চলতি বছরের গ্র্যামিতে ভারতীয় শিল্পীদের উপস্থিতিও নজর কেড়েছে। অনুষ্কা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া এবং শক্তি ও চারু সুরি মনোনীতদের তালিকায় জায়গা করে নিয়ে বিশ্ব সঙ্গীত মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। যদিও এবার ভারতের ঝুলিতে কোনো বড় পুরস্কার আসেনি, তবুও আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবেই দেখছেন সঙ্গীতবোদ্ধারা।

পুরস্কারের তালিকায় বছরের সেরা অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে ব্যাড বানির ‘Debi Tirar Mas Fotos’। একই অ্যালবাম সেরা ল্যাটিন আরবান অ্যালবাম বিভাগেও পুরস্কার পেয়েছে। বর্ষসেরা রেকর্ডের সম্মান অর্জন করেছে ‘লুথার’, যেখানে এসজেডএ-এর সঙ্গে পারফর্ম করেছেন কেন্ড্রিক লামার।

বছরের সেরা গান নির্বাচিত হয়েছে বিলি আইলিশের ‘ওয়াইল্ডফ্লাওয়ার’। সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন অলিভিয়া ডিন। পপ ভোকাল অ্যালবাম বিভাগে লেডি গাগার ‘মেহেম’ জিতেছে শীর্ষ সম্মান।

র‍্যাপ বিভাগেও আধিপত্য ছিল কেন্ড্রিক লামারের। তাঁর ‘GNX’ অ্যালবাম সেরা র‍্যাপ অ্যালবাম নির্বাচিত হয়েছে। পাশাপাশি চেইনস অ্যান্ড হুইপসের সঙ্গে ফ্যারেল উইলিয়ামসকে নিয়ে করা ‘ক্লিপস’ জিতেছে সেরা র‍্যাপ পারফর্ম্যান্সের পুরস্কার।

ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গান নির্বাচিত হয়েছে ‘কেপপ ডেমন হান্টার্স’-এর ‘গোল্ডেন’। সেরা পপ গ্রুপ পারফর্ম্যান্সের পুরস্কার পেয়েছেন সিনথিয়া এরিভো এবং আরিয়ানা গ্র্যান্ডে। নৃত্য ও ইলেকট্রনিক অ্যালবাম বিভাগে জয়ী হয়েছে FKA টুইগসের ‘EUSEXUA’।

এ ছাড়া রক, আর অ্যান্ড বি, ল্যাটিন পপ, মিউজিকা মেক্সিকানা, কমেডি অ্যালবাম ও অডিওবুকসহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় গ্র্যামির সম্মাননা। সব মিলিয়ে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস সঙ্গীতপ্রেমীদের জন্য রেখে গেছে স্মরণীয় অনেক মুহূর্ত।



এ সম্পর্কিত আরো খবর