ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

আমতলী কৃষি অফিসে গ্রীল কেটে চুরি


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:১৬ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার পরিষদ কমপ্লেক্সের কৃষি অফিসে রবিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল গ্রীল কেটে অফিসের ভিতরে প্রবেশ করে দুটি আলমারি ও দুটি ফাইল কেবিনেট ভেঙ্গে ল্যাপটপ ও নগদ অর্থ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরচক্র অফিসের দ্বিতীয় তলায় থাকা তিনটি কক্ষে প্রবেশ করে ভাঙচুর চালায়। কৃষি অফিসার পপি শাহার ব্যবহৃত একটি ল্যাপটপ ও অন্য একটি কক্ষের ড্রয়ার থেকে ৫ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া অফিসের বিভিন্ন আলমারি ও ফাইল কেবিনেটে থাকা কাগজপত্রও নষ্ট হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, সোমবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, ডায়েরি গ্রহণের পাশাপাশি তদন্ত শুরু হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি উদঘাটন করে চোরচক্রকে গ্রেপ্তার করবে বলে আশ্বাস দিয়েছেন।

অপরদিকে আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল বলেন, চোরেরা অফিসের গ্রীল কেটে প্রবেশ করে অফিসের সম্পদ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশা করছেন দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে যাতে অপরাধীরা শাস্তির মুখোমুখি হয়।


এ সম্পর্কিত আরো খবর