ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম-আদ্রশ হলো: আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। অভিযানে তাদের কাছ থেকে ৬টি মুঠোফোন, নগদ ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাতে বগাজান এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের গোপন তথ্য পাওয়া যায়। অভিযোগ ছিল, ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে টাকা বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে সাতজনকে আটক করে, যদিও উপস্থিত প্রায় ৩০ জনের অন্য সদস্যরা পালিয়ে যান।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। আটককৃতরা জিজ্ঞাসাবাদে ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা দেওয়ার কথা স্বীকার করেন।

আটক সাতজনের মধ্যে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন বলেন, ধানের শীষ প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় ছয়জনকে হাতেনাতে আটক করে সাজা দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হিসাবের খাতায় নগদ বিতরণের বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনী সময় অবৈধ আর্থিক লেনদেন ঠেকাতে প্রশাসনের তৎপরতায় স্থানীয় সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছেন।


এ সম্পর্কিত আরো খবর