ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সভা


সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময় সভা

  • আপলোড সময় : বুধবার ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

 সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

জামালপুরের সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামিম। বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কল্যান সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর প্রতিক আব্দুল হাকিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল তালুকদার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা, সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ বীর মুক্তিযোদ্ধাগণ। 

এসময় বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামিম বলেন, আপনাদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। আমি আমার জীবনের সব কিছু দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখব। স্বাধীনতা বিরোধীরা যেনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে মুক্তিযুদ্ধের দল বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর