ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সরিষাবাড়ীতে আ.লীগ নেতাদের নিয়ে প্রচারণার অভিযোগে জামাত প্রার্থীর সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বুধবার ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:২৯ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:


জামালপুরের সরিষাবাড়ীতে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার আরামনগর মন্ডল চৌরাস্তায় ১১ দলীয় জোটের ব্যানারে উপজেলা নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল আওয়াল এতে লিখিত বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জামাতের প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী
চিহ্নিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিধায় তাদের আটক না করলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নয়। বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার প্রচারণায় বাধা, পিংনার ঋষিপল্লীতে সমাবেশ করায় হিন্দু ধর্মাবলম্বীকে মারধর, জামায়াত কর্মী ও এজেন্টদের মোবাইলে তুলে নেওয়া, হাত-পা ভাঙাসহ নানা হুমকি ধামকি দেওয়া হচ্ছে। 

একটি দলের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত লোকজনকে সহকারী প্রিজাইটিং ও পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। সাধারণ কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ দেখানো হলেও বাস্তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তালিকায় রাখা হয়নি। আচরণবিধি লঙ্ঘনের প্রতিকার ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তর গুলোতে বারবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কাঙ্ক্ষিত প্রতিকার মিলছে না বলেও তিনি জানান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনসিপির জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনির উদ্দীন, উপজেলা শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ আরও অনেকে।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর