ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

তালতলী মাদক, দেশীয় অস্ত্রসহ আটক ২


  • আপলোড সময় : বুধবার ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৯ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ জোমাদ্দারের বাসার তৃতীয় তলায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইসহাক আকন সবুজ (৪০) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ (৩৯)কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার সূত্রে জানা গেছে, ইসহাক আকন সবুজ ঝাড়াখালি গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। আর আবুল কালাম আজাদ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে তারা সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ জোমাদ্দারের বাসার তৃতীয় তলায় মাদক সেবন করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্য, সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। পরে তাদের তালতলী উপজেলা ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

তালতলী উপজেলা ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ দিনের কারাদণ্ড দেন। বুধবার বিকেলে পুলিশ তাদের বরগুনা জেল হাজতে প্রেরণ করেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুর রহমান বলেন, “গ্রেপ্তার হওয়া দুইজনকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল জানান, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা অনুযায়ী তাদেরকে ২০ দিনের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান স্থানীয় জনগণকে মাদকমুক্ত রাখার প্রচেষ্টার অংশ।”

এই ঘটনায় তালতলী অঞ্চলের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে মাদকবিক্রি ও সেবনের কারণে এলাকায় যুব সমাজের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ বিপন্ন হচ্ছিল। নৌবাহিনীর তৎপরতায় এলাকার মানুষ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে মাদক দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষা আরও শক্তিশালী হবে।

স্থানীয়রা বলেন, এ ধরনের অভিযান যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে এবং সামাজিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের মতে, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়াকড়ি এবং দ্রুত বিচার ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

আকাশজমিন / আরআর



এ সম্পর্কিত আরো খবর