ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:১০ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 
জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ নাঈম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের দয়ালপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে নাঈম হোসেনের বাড়িতে তল্লাশি করে আগ্নেয়াস্ত্রের গুলি, দেশীয় রামদা, ছুড়ি, পাইপ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক যুবক নাঈম হোসেন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ নাঈম নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ধরনের অভিযান স্থানীয় জনসাধারণের মধ্যে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে পুলিশ ও যৌথ বাহিনী জানিয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলের প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। সরিষাবাড়ী এলাকায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর