ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ড্যাবের উদ্যোগে ঠাকুরগাঁও-১ আসনে বিনামূল্যে চিকিৎসা


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:৩৯ পিএম

স্টাফ রিপোর্টার:

ড্যাবের নির্দেশনায় ঠাকুরগাঁও-১ আসনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনে কেন্দ্রীয় ড্যাবের নির্দেশনায় রংপুর ড্যাব ও ঠাকুরগাঁও ড্যাবের যৌথ আয়োজনে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। ঠাকুরগাঁও সদর ও রোহিয়া থানার বিভিন্ন স্থানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষকে মেডিসিন, শিশু রোগ, চর্মরোগ, গাইনী, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষ এই সেবার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হন। অনেকেই দীর্ঘদিন ধরে চিকিৎসা না পাওয়ার কথা উল্লেখ করে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা: নিখিলেন্দ গুহ রায়, যুগ্ম মহাসচিব ডা: ফরহাদ হাসান চৌধুরী, রমেকের সাবেক প্রেসিডেন্ট ডা: শামসুদ্দিন হীরা ও ডা: রাব্বি। এ ছাড়া সহ-সভাপতি ডা: সুজন, কেন্দ্রীয় ড্যাবের সহ দপ্তর সম্পাদক ডা: সফিক, ঠাকুরগাঁও ড্যাবের প্রেসিডেন্ট ডা: চপল এবং সাধারণ সম্পাদক ডা: জুয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সহ ড্যাব নেতা ডাঃ পল্লব, ডা: নীল, রমেকের আইডি বিভাগের প্রেসিডেন্ট ডা: মিরাজ এবং সেক্রেটারি ডা: নাঈমসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা। চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

কেন্দ্রীয় ড্যাবের নেতারা বলেন, দেশের বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহন করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ড্যাব মানবিক দায়বদ্ধতা থেকে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় ড্যাব নেতারা জানান, ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ চিকিৎসাসেবায় অবহেলিত। এ ধরনের উদ্যোগ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক সংগঠনের সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এই ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা নয়, মানুষের প্রতি সহমর্মিতারও প্রকাশ। অনেকেই ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কর্মসূচি বাস্তবায়নের দাবি জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর