ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৫:৩৯ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি হবে বাংলাদেশ পুনর্গঠনের নির্বাচন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি। বিএনপি ক্ষমতায় গেলে নীলফামারী, রংপুর ও দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি, শিল্প ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পায়। নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি নারীদের স্বাবলম্বী করতে চায়। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেক কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে, যাতে সহজ শর্তে ঋণ গ্রহণ করা সম্ভব হয়।

তিনি ঘোষণা দেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের দায় সরকার জনগণের পক্ষ থেকে পরিশোধ করবে। এতে কৃষক ও প্রান্তিক মানুষের ওপর ঋণের চাপ অনেকটাই কমবে।

এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, মানুষ জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে এবং অত্যাচারের শিকার হয়েছে। তাদের এই ত্যাগের মূল্যায়ন কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, এবারের নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।

তারেক রহমান বলেন, গত এক যুগ ধরে দেশের মানুষ রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তারা কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। একইভাবে অর্থনৈতিক অধিকার থেকেও মানুষ পিছিয়ে পড়েছে।

তিনি অভিযোগ করেন, দেশের যুব সমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। নারীদের যথাযথ মূল্যায়ন হয়নি এবং কৃষকদের প্রত্যাশিত অর্থনৈতিক সহায়তাও দেওয়া হয়নি।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি একটি সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায়। দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও নারীরা যেন নিরাপদে জীবনযাপন করতে পারেন—সেই বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর