ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

‘ধানের শীষ জনগণের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্রের আস্থার প্রতীক’


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:২১ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

সহকারী এটর্নি জেনারেল এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার বলেছেন, বিএনপি সবসময় গণমানুষের জন্য রাজনীতি করে। বিএনপি মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়ে ইউনিয়ন থেকে জাতীয় সংসদ পর্যন্ত পথ অতিক্রম করেছে।

জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে  জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।


শুক্রবার বিকেলে উপজেলার ইসলামপুরে বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী মোঃ হারুন অর রশীদের  পক্ষে গণসংযোগ ও বিশাল মিছিল শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।

ইসলামপুর মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। এসময় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর