ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ হবে: ডাঃ জাহিদ হোসেন


  • আপলোড সময় : সোমবার ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:৪৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দূর্নীতি করতে দেওয়া হবে না বলে বক্তব্য রেখেছেন, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে দিনাজপুরের বিরাহিমপুরের মাহমুদপুর শান্তির মোড় এলাকায় এক নির্বাচনী পথসভায় উপরোক্ত কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, “ আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সেবা করার সুযোগ পাবো। আর যদি আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে আপনাদেরকে পাশে নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে এলাকার সকল ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করবো। এ দেশ আমাদের সবার আপনাদের সবাইকে সাথে নিয়ে এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট বলেন, নদী শাসন বলেন, অবকাঠামো উন্নয়ন বলেন, সব কিছুর উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আমাদের দলের চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও এনজিও থেকে নেওয়া ঋণ মওকুফ করে দেওয়া হবে। কৃষকদেরকে স্বাবলম্বী হতে কৃষক কার্ডে দেওয়া হবে। মায়েদের জন্য জরুরী স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে। পরিবারে মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
তাছাড়া বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে থেকে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ ধর্মীয় সকল প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে।

এছাড়াও প্রচার প্রচারণার অংশ হিসেবে তিনি ভবানীপুর মুন্সিপাড়া, মন্ডলপাড়া, মীরপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন এলাকায় বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।



এ সম্পর্কিত আরো খবর