ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

জলমহাল ইজারা দেওয়া যাবে না, ভাসমান পানিতে জেলেরাই মাছ ধরবে


  • আপলোড সময় : সোমবার ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা-৪ আসনে বাংলাদেশ কমিউনিস্ট প্রার্থী জলি তালুকদার বলেছেন,  প্রার্থী জলি তালুকদার বলেছেন, ‘আট ঘণ্টা কাজ করার পর আন্দোলন করেও ন্যায্য মজুরি পাওয়া যায় না। আর এদিকে ঘরে ঘরে প্রচার করছে পাঁচ ঘণ্টা কাজ করেই নাকি আট ঘণ্টার মজুরি মিলবে। এটা নারীদের ঘরে ঢোকানোর পাঁয়তারা।’ 

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মোহনগঞ্জ পৌর শহরের শহীদ উছমান গনী ময়দান (শিশুপার্ক) মাঠে সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে নারী-পুরুষ, শ্রমিক ও মেহনতি মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

একটি দল মানুষকে ভয় দেখাচ্ছে উল্লেখ করে জলি তালুকদার বলেন, ‘আমি আপনাদেরকে বলি, ভয় পাবেন না। নীরবভাবে বিপ্লব করবেন। যেভাবে ২০২৪ সালে আওয়ামী লীগকে জবাব দিয়েছেন।

কাস্তে প্রতীকের এই প্রার্থী আরও বলেন, ‘আমাদের হাওরের মানুষেরা নিপীড়িত-নির্যাতিত। একদল লুটেরা গোষ্ঠীর কারণে তারা মাছ ধরতে জলাশয়ে যেতে পারে না। বাধ্য হয়ে গার্মেন্টেসে কাজ করে জীবিকা নির্বাহ করে। এটাও প্রলোভন দেখিয়ে আরেক দল বন্ধ করতে চায়।’  

জলি তালুকদার এ সময় আহ্বান জানিয়ে বলেন, ‘এবার সবাই শ্রমিক, মেহনতি, কৃষক মানুষের কাস্তে মার্কায় ভোট দিয়ে নীরবে বিপ্লব ঘটিয়ে দিন। নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে।’

জলমহাল ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘জলমহাল ইজারা দেওয়া যাবে না। ভাসমান পানিতে জেলেরাই মাছ ধরবে, এটাই আমাদের অঙ্গীকার।’ 

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর