ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সম্পত্তির লোভে দেবরের অন্ডকোষ চেপে শ্বাসরোধের চেষ্টা ভাবির


  • আপলোড সময় : সোমবার ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:০২ পিএম

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কবরস্থানের পথ নিয়ে বিরোধের জেরে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদল মাঝির ছোটবোন মোসাঃ রিনা বেগম (৩৬) বাদী হয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় দীর্ঘদিন ধরে পৈত্রিক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সোহাগ মাঝি, মামুন মাঝি, মিন্টু মাঝি ও নাঈম মাঝিসহ কয়েকজন হাতে লাঠিসোঁটা নিয়ে বাদীর ভাই বাদল মাঝির ওপর হামলা চালায়।

হামলায় তার পিঠ, হাত ও কোমড়সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। ঘটনাস্থলে বাদল মাঝির স্ত্রী শাকিলা জাহান চৈতি এগিয়ে আসলে তাকেও কিল-ঘুষি ও ধাক্কা দিয়ে আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।

ভুক্তভোগী মোঃ বাদল মাঝি বলেন, তিনি বাবার একমাত্র ছেলে হওয়ায় দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের থেকে হত্যার হুমকি পাচ্ছিলেন এবং সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছিল। সর্বশেষ ঘটনায় পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। একপর্যায়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় এবং চাচাতো ভাই সেলিম মাঝির স্ত্রী মিনারা বেগম তার অন্ডকোষ চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পুরো ঘটনা তার বাড়ির সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত সেলিম মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার স্ত্রী মিনারা বেগম ফোন রিসিভ করেন। তবে সাংবাদিক পরিচয় জানানোর পর কল কেটে দেন এবং পরে ফোন বন্ধ রাখেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, পারিবারিক সম্পত্তি ও কবরস্থানের পথ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের ঘটনা পরিবার ও এলাকার শান্তি বিনষ্ট করছে।

প্রশাসন ও পুলিশকে তারা দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর