ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ সময় : ৪:২৯ পিএম

বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা এর উদ্যোগে গত ১১ মার্চ বাংলাদেশ কাউন্সিল ক্যাফেটোরিয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বগুড়া- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, ডিএমপির ডিসি (ক্রাইম) তারেক জুবায়ের, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র সহ-সভাপতি ডা: আতাউর রহমান লিটন, সহ-সভাপতি এ কে এম লুৎফুল বারী মুকুল, সংগঠনের কো- চেয়ারম্যান মোঃ নুরুল আলম বাদল এবং সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব এম. নুরুজ্জামান বাদল।


অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর  বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা এর ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: রবিউল হোসেন রবি।

সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এবং জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয় এবং বগুড়াবাসীর সার্বিক মঙ্গল ও কল্যাণের লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর