ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


  • আপলোড সময় : বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৪৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা করে। শোভাযাত্রা শেষে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন রূপগজ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।  মেলার মঞ্চে গান, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাংলার নানা ধরণের ঐতিহ্য প্রদর্শন করা হয়। 

এছাড়াও ভুলতা, কাঞ্চন, তারাবো, ভোলাবো, ৩'শ ফুট সড়ক, দাউদপুরসহ বিভিন্ন এলাকায় গ্রাম্য মেলা শুরু হয়েছে। হাটবাজারে ব্যবসায়ীদের হালনাগাদের দই মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছে । আয়োজন করা হয়েছে পান্তা ইলিশের। এছাড়াও বিভিন্ন সংগঠন পুরনো দিনের সকল গ্লানি এবং দুঃখ-কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব হচ্ছে এই পহেলা বৈশাখ। আর এই উৎসবে আমরা বাঙালিরা যে যেখানেই থাকি সবাই ভেদাভেদ ভুলে গিয়ে উৎসবে মেতে উঠে। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা পুরনো দিনের সকল গ্লানি এবং দুঃখ-কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানাই।


এ সম্পর্কিত আরো খবর