ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা বাংলাদেশ নারী ক্রিকেটারের


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৬:০৪ পিএম


ইমার্জিং দলের ক্যাম্পে জায়গা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ইশমা তানজিম। এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।  তার দাবি, ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দলে নানান পরিস্থিতির শিকার হওয়ার কথাও জানালেন এই ক্রিকেটার।


দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। প্রথম ধাপে ২৭ জন নারী ক্রিকেটার এই ক্যাম্পে ছিলেন, সেই ২৭ জনের মধ্যে ছিলেন ইশমাও। তবে দ্বিতীয় ধাপে ২১ জনকে নিয়ে শুরু হয় ক্যাম্প, আর সেই ক্যাম্পে সুযোগ না পেয়েই আত্মহত্যার চেষ্টা করেছেন ইশমা। বিষয়টি নিজেই জানালেন।


 ইশমা বলেন, 'আমাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। গোড়ালির একটি ইনজুরি রয়েছে কিন্তু আমি ফিট আছি। আমার যে ইনজুরি সেটা নাকি পরের ক্যাম্পের জন্য ফিট না সেটা বলা হয়েছে।'


আত্মহত্যা চেষ্টার পর হাসপাতালে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারকে। শারিরীক পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় পরে বাসায় নেওয়া হয়। এ প্রসঙ্গে ইশমা বলেন, 'শারীরিকভাবে এখনো অসুস্থতা রয়েছে, গতকালকে রাতে বাসায় এসেছি। আমি ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটটা খেলেছি। আমি কখনো চিন্তা করিনি এখান থেকে কত টাকা ইনকাম করব। আমি ক্রিকেটকে অনেক ভালোবাসি, আমি এত ভালবাসি যে আমি এই বিষয়টা নিতে পারছিলাম না। আমার কষ্ট আরও একটা রয়েছে আমার যে অভিষেক হয়েছিল জাতীয় দলে সেই ডেব্যু ছবিটা পর্যন্ত আমার কাছে নাই।'


গেল শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টার পর গতকাল (রোববার) জ্ঞান ফিরেছে বলে জানা গেছে। এ নিয়ে বিসিবির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে এখনো অবগত নন বলেই জানালেন। তবে বিসিবি সূত্রে জানা গেছে, ফিটনেস ইস্যুতেই ক্যাম্পে জায়গা হয়নি ইশমার।  প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। 

 




এ সম্পর্কিত আরো খবর